এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন-
আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো ।
মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো-
আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো ।
অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুন'তেই পায়নি । যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।
বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন-
মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না । আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায় ?
মেয়েটি উত্তরে বললো- যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী ।
তারা কিন্তু খাবার খেতে আসেনি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে। এরাই আমাদের আপনজন।
মুলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি । তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না ।

0 Comments